রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আল আকসাকে মুক্ত করার ডাক সৌদি প্রিন্সের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালি খান রাজু: আল আকসা মসজিদকে দখলদারদের কবল থেকে মুক্ত করতে প্রতিরোধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন এক সৌদি প্রিন্স। ওই প্রিন্সের নাম আবদুলআজিজ বিন ফাহাদ। তার বাবা ছিলেন সৌদি আরবের সাবেক রাজা ফাহাদ বিন আবদুল আজিজ।

টুইটারে দেওয়া সিরিজ পোস্টে বিশ্ব মুসলিম ও আরবদের আল আকসার জন্য এই লড়াইয়ের আহ্বান জানান সৌদি রাজপরিবারের সদস্য আবদুলআজিজ বিন ফাহাদ।

এক টুইটে তিনি লিখেছেন, ‘সামর্থ্য অনুযায়ী প্রত্যেক মুসলিম ফিলিস্তিনে এবং পবিত্র আল আকসা মসজিদে আমাদের ভাইদের সমর্থন করতে বাধ্য। হে মুহাম্মাদের জাতি, তাদের দেখিয়ে দাও তোমরা কারা। আল আকসাকে অবহেলা করাটা হবে অসম্মানজনক। সৃষ্টিকর্তা আমাদের কাছে এর জবাব চাইবেন।’

টুইটে এ সৌদি প্রিন্স লিখেছেন, হে মুহাম্মাদের জাতি, আমাদের তৃতীয় কিবলা দখলদারদের হাতে বন্দি। আমাদের মধ্যে কী কোনও প্রজ্ঞাবান ব্যক্তি নেই? আসুন লড়াই করি। আমাদের বিজয়ী হয়ে এই পবিত্র ঘরের সংরক্ষণ করতে হবে। আর সে লড়াইয়ে ব্যর্থ হলেও আমাদের রব আমাদের ক্ষমা করবেন।

নিজের পিতা সৌদি আরবের সাবেক রাজা ফাহাদ বিন আবদুলআজিজ-এর ভাষণের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন আবদুল আজিজ বিন ফাহাদ। হোয়াইট হাউস সফরকালে দেওয়া ওই ভাষণে ফিলিস্তিন ইস্যুর সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন সৌদি রাজা।

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে নামাজ পালনে ইসরায়েলি বিধিনিষেধ এবং মুসল্লিদের ওপর ইহুদিবাদী তাণ্ডবের ঘটনায় এরইমধ্যে নিন্দা জানিয়েছে তুরস্ক ও ইন্দোনেশিয়া। দুনিয়াজুড়ে সোশ্যাল মিডিয়ায় মুসলিমরা আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সংহতির জানান দিচ্ছেন। তবে এ ইস্যুতে এখনও পর্যন্ত দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণকারী দাবিদার সৌদি রাজপরিবারের পক্ষ থেকে কোনও জোরালো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ