রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

উন্নয়নের জোয়ারে ডুবেছে ঢাকা: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম : রাজধানী ঢাকা অপরিকল্পিত এক নগরীতে পরিণত হয়েছে। মানুষের চেয়ে ক্রমশ তা মশার বাসোপযোগী জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে। রাস্তা ও ফ্লাইওভার নির্মাণের কর্মযজ্ঞ আর খোঁড়াখুঁড়ির ফলে জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, যেখানে-সেখানে ছড়ানো আর স্তূপীকৃত ময়লা, ময়লা দুর্গন্ধযুক্ত পয়ো ও শিল্পবজ্র্যের প্রবহমান নালায় রূপ নিয়েছে। ঢাকা নগরীর বাসিন্দাদের কাছে যানজট ও ময়লা-আবর্জনার দুর্গন্ধ সহ্য করা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। উন্নয়নের জোয়ারে ভাসা নগরীর সব জাতের মানুষই বিপদে পড়ে, যখন আকাশ থেকে প্রবল বৃষ্টিপাত হয়। তখন এই নগরীর পয়োবর্জ্য আর শিল্প বর্জ্য মেশা ময়লা পানি রাস্তায় ও গলি উপচে বাড়ির ভেতরে ঢোকে। ঢাকার সড়কগুলো হয়ে যায় নদী।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৬ বছর, কিন্তু ঢাকা নগরীর পয়োবর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণের কিছু হলো না, বরং নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে। দুই সিটির মেয়র রাজধানীবাসীর জন্য কিছুই করতে পারেননি। সবাই ভাগবাটোয়ারায় ব্যস্ত। এমতাবস্থায় রাজধানীর সর্বস্তরের জনগণ অসহায় জীবন যাপন করছেন। এ অবস্থার উন্নতি না হলে ঢাকায় মানুষ বসবাসের উপযুক্ততা হারাবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ