রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

ব্যর্থ আন্দোলন কারীরা ক্ষমতায় যেতে পারে না: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আন্দোলনে ব্যর্থ বিরোধী দল ক্ষমতায় যেতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, একটা কথা মনে রাখবেন, এ দেশে বিরোধীদলে যারা থাকেন, তারা যদি আন্দোলনে বিজয়ী হতে না পারেন, তাহলে পরবর্তী নির্বাচনেও তারা বিজয়ী হতে পারেন না। এটাই বাংলাদেশে হয়ে আসছে। আর তাই আন্দোলনে ব্যর্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কান্নাকাটি আর নালিশে ব্যস্ত।

শুক্রবার সকালে পটুয়াখালীর পায়রা নদীতে নির্মাণাধীন পায়রা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া লন্ডনে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে কিনা, সে বিষয়ে সরকার খোঁজ নিচ্ছে। সরকারবিরোধী মন্তব্য সহ্য করলেও দেশবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না।

নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সংবিধানে কি কোন সহায়ক সরকার আছে? সংবিধানে যা আছে তাই হবে। সংবিধানে আছে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত বিষয়। আমরা চাইব সংবিধান অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন; যা বার বার বলে আসছি।

আগামী নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হওয়ার আহবানন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন তিনিই নির্বাচন করবেন। মনোনয়ন না পাওয়া পর্যন্ত কোন ব্যক্তিগত স্লোগান হবে না। সকলের একটিই স্লোগান হবে নৌকা।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক বলেন, পকেট কমিটি করা যাবে না, আত্মীয়-স্বজনকে পদ-পদবি দেয়া যাবে না। দলের ত্যাগীদের নিয়ে কমিটি করতে হবে। দলে কোনো অবস্থাতেই সন্ত্রাসী, মাদক সেবনকারী এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সদস্য করবেন না।

এ সময়, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমসহ অন্যরা উপস্থিত ছিলেন

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ