রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুসলমানদের অনৈক্যের সুযোগ নিচ্ছে ইসরায়েল : এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সতর্ক করে দিয়ে বলেছেন, মুসলমানদের অনৈক্যের সুযোগ নিচ্ছে ইসরায়েল। গত বুধবার আঙ্কারায় ওয়ার্ল্ড ইসলামিক কংগ্রেসের এক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি ওই মন্তব্য করেন।
এরদোগান আরো বলেন, জেরুজালেমের ইসলামিক বৈশিষ্ট্য পরিবর্তনের চেষ্টা করছে ইসরায়েল এবং একই সঙ্গে মুসলমানদের বিভাজনের সুবিধা নিচ্ছে।

ইসরায়েলকে মানবাধিকার ও জেরুজালেম কনভেনশনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আল-আকসার দরজা কখনোই বন্ধ করতে দেবো না।
তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, আল-আকসার প্রবেশপথ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিতে ইসরায়েল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই পদক্ষেপ যথেষ্ট নয়।জেরুজালেমে ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদ জানানো পুরো ইসলামি বিশ্বের দায়িত্ব; শুধুমাত্র ফিলিস্তিনিদের নয়।

এদিকে, জেরুজালেমে ফিলিস্তিনিদের ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনার মুখে বৃহস্পতিবার সকালের দিকে আল-আকসার প্রবেশপথে বসানো সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নিয়েছে ইসরায়েল। এর আগে মঙ্গলবার আল-আকসার প্রবেশপথ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়া হয়।

গত ১৪ জুলাই আল-আকসার সামনে সংঘর্ষে তিন ফিলিস্তিনি ও তিন ইসরায়েলি নিরাপত্তাবাহিনী নিহতের পর রেলিং, গেইট, মেটাল ডিটেক্টরসহ বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা বসানো হয় আল-আকসার প্রবেশমুখে।
পরে মসজিদের প্রবেশমুখে ক্যামেরা বসায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এবার সেই সিদ্ধান্ত থেকে ইসরায়েল পিছু হটায় আল-আকসায় মুসলমানদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন মসজিদের নেতারা।

এম/আর/এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ