বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পায়ে হেঁটে চলাচলের জন্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু উদ্বোধন করা হয়েছে সুইজারল্যান্ডের জেরমাট শহরে।

এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার বা আধা কিলোমিটার।

সেতুটির নাম অয়রোপাব্র্যুকে বা ইউরোপের সেতু। গ্রাবেনগোফ্যের এর সঙ্কীর্ণ এক উপত্যকার ৮৫ মিটার উপরে এই সেতুটি ঝুলছে।

জেরমাটে পর্যটন কর্তৃপক্ষ বলছে, এই সেতু বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু।

এর আগে সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুটি ছিলো অস্ট্রিয়ায়, মাটি থেকে ১১০ মিটার উপরে। এই সেতুটি ছিলো ৪০৫ মিটার লম্বা।

এর আগে জেরমাটের যে সেতুটি ছিলো সেটি উপর থেকে ছিটকে পরা পাথরে ধ্বংস হয়ে গেলে সেখানে নতুন করে এই সেতুটি বানানো হয়েছে।

জেরমাটের নতুন সেতুটি যেসব রজ্জু দিয়ে বানানো হয়েছে তার ওজন প্রায় আট টন। লোকজনের চলাচলের সময় এটি যাতে দুলতে না পারে সেভাবেই এটিকে তৈরি করা হয়েছে।

এর উপর দাঁড়িয়ে চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ