রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চীন ও পাকিস্তানকে সামলাতে ইসরাইলে ভারতের মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সম্প্রতি ডোকালাম ইস্যুতে ভারত-চীন সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে। ঠিক সেই সময়ে বিশ্বের তাবড় তাবড় দেশের ঘুম ছুটিয়ে ইসরায়েলের সঙ্গে বিশাল মহড়া শুরু করতে চলেছে ভারত। ইতিহাসে এই প্রথমবার ইসরায়েলের সঙ্গে মহড়া করতে চলেছে ভারতীয় বিমানবাহিনী। গত কয়েকমাস আগেই ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী মোদি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত করতেই ভারত-ইসরায়েল এই যৌথ সামরিক মহড়া করতে চলেছে।

কলকাতা টুয়েন্টিফোর'র খবরে বলা হয়, শুধু ভারতই নয়, দুই সপ্তাহের এই মহড়ায় অংশ নেবে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, গ্রিস এবং পোল্যান্ডসহ আট দেশের বিমান বাহিনী। ২০১৩ সাল থেকে ইসরায়েলে অনুষ্ঠিত হচ্ছে দ্বিবার্ষিক এই মহড়া। এবারের মহড়ায় আট দেশের প্রায় ১০০ যুদ্ধবিমান অংশ নেওয়ার কথা রয়েছে। মহড়ায় আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে যুদ্ধের অনুশীলনের পাশাপাশি উচ্চ পর্যায়ের ম্যানুভারিংও থাকবে।

গত মাসে তেল আবিবে অনুষ্ঠিত আইএসডিইএফ মেলায় ভারতের ৫৫টি সংস্থা অংশ নিয়েছে। প্রতিরক্ষা বিষয়ক এই মেলায় প্রথমবারের মতো ভারতীয় সংস্থাগুলো এতো ব্যাপকহারে অংশ নেয়। এবার নজিরবিহীনভাবে বিশাল এই মহড়ায় ইসরায়েলের সঙ্গে সমানে টক্কর দেবে ভারতীয় বিমানবাহিনীও।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ