রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদিতে সন্ত্রাসী হামলায় পুলিশ নিহত; আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের পূর্বাঞ্চলের কাতিফ প্রদেশে আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে এক প্রলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬ জন।

রোববার প্রদেশের আওয়ামিয়া শহরে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এ হামলায় ঘটনা ঘটে।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিতে গত মে মাস থেকে শিয়া মুসলিম অধ্যুষিত কাতিফে অভিযান পরিচালনা করে আসছে সৌদি আইন-শৃঙ্খলাবাহিনী। কাতিফের ২০০ বছরের পুরনো বাড়িঘরে সন্ত্রাসীরা আস্তানা গড়েছে এমন আশঙ্কায় ওই অভিযান শুরু হয়।

গত সপ্তাহের দুই দিনে তেল সমৃদ্ধ কাতিফের আওয়ামিয়ায় সন্দেহভাজন সন্ত্রাসী আস্তানায় তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে। স্থানীয় মানবাধিকার কর্মী ও নিহত এক ব্যক্তির স্বজন এ তথ্য জানিয়েছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বলছে, কাতিফের আল মুসাওয়ারা নামে পরিচিত আওয়ামিয়ায় পুলিশের অভিযানের সময় প্রজেক্টাইল বিস্ফোরণে এক কর্মকর্তা নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরো ছয় কর্মকর্তা।

এসপিএ বলছে, আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে স্থানীয় অনেক বাসিন্দা ও প্রবাসী কর্মী শহর ছেড়ে পালিয়েছেন বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন।

অস্ট্রেলিয়ান পুরুষরা শুক্রানুশূন্য; নারীদের প্রয়োজন মুসলিম পুরুষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ