রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শিশুধর্ষণ রোধে কঠোর আইন করছে তিউনিসিয়া, আন্তর্জাতিক সম্মেলন করে মতামত গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিশুদের ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের হাত থেকে বাঁচাতে আন্তর্জাতিক মানের আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে তিউনিসিয়া। এ লক্ষ্যে তিউনিসিয়ার সরকার দুটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে।গতকাল বুধবার তিউনিসিয়ার মন্ত্রিপরিষদ এ সম্মেলনের অনুমোদন দেয়।তিউনিসিয়ার নারী, শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী নাজিহা লাবিদি স্থানীয় ‘জাহরাওয়া নামক স্থানীয় টিভি সেন্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

ইউরোপের বাইরে তিউনিসিয়াই শিশুদের রক্ষায় সর্বপ্রথম এমন কোনো সম্মেলনের  আয়োজন করতে যাচ্ছে।

মন্ত্রী বলেন প্রতি বছর ২ শত শিশু তিউনিসিয়ার ধর্ষণের শিকার হয়।

সম্মেলনে শিশুর বিরুদ্ধে যেকোনো যৌন নিগ্রহ ও অপরাধের ব্যাপারে আলোচনা হবে। এতে অংশ সর্বশ্রেণি ও পেশার মানুষ। তারা যৌন নিগ্রহ ও অপরাধের কারণ ও প্রতিকার বিশ্লেষণ করবেন।

কেনো যৌনতায় আগ্রহ হারাচ্ছে জাপানি তরুণরা?

লাবিদি বলেন, ‘শিশুর সুরক্ষায় তিউনিসিয়া বিশ্বে নবম এবং আরব দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে।’

তিনি বলেন, সম্মেলনে শিশুর অধিকারের ব্যাপারে তিনটি দাবি উত্থাপন করা হবে। তাহলো, প্রত্যেক শিশুর নামে একটি নথি খোলা হবে, সেখানে তাদের বিস্তারিত তথ্য থাকবে। প্রত্যেক শিশু তাদের মৌলিক অধিকারপ্রাপ্ত হবে। কোনো শিশু নিগ্রহের শিকার হলে সে সরাসরি অভিযোগ পেশ করতে পারবে।

সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ