মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সন্ধ্যায় দেশে ফিরছেন আল্লামা আহমদ শফী, বিমানবন্দরে গণসংবর্ধনার আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান : চিকিৎসা শেষে দেশে ফিরছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা আহমদ শফী।

আজ সন্ধ্যায় সাড়ে ৭টায় তিনি চট্টগ্রামের শাহ আমানত রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে এ সংবাদের নিশ্চয়তা দিয়েছেন।

বিমানবন্দরে নামার পর আল্লামা আহমদ শফীকে গণসংবর্ধনা দেয়া হবে।

মাওলানা ইসলামাবী বলেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব ও জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতৃত্ববৃন্দ হজরতকে গণসংবর্ধনা দিবেন। এসময় মাদরাসা শিক্ষার্থী ও তার ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রিলিজ নিয়ে চট্টগ্রামে ফেরেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যান এবং ২২ তারিখ এ্যপোলো হাসপাতালে ভর্তি হন। গত ১ আগস্ট তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ