রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

বৃহস্পতিবার ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উচ্চ আদালতে বিচারক অপসারণে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আগামী বৃহস্পতিবার বেলা ১২টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হবে বলে সোমবার রাতে যুগান্তরকে জানিয়েছেন তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড.মো: রেজাউল করিম।

সংবাদ সন্মেলনটি কভারেজ করার জন্য সকল গণমাধ্যমে জানানো হয়েছে। ১ আগস্ট রায় প্রকাশের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন রায় না পড়ে কোন মন্তব্য করবেন না।
বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে এনে বর্তমান সরকারের আমলে পাস করা সংবিধানের ষোড়শ সংধোশনী বাতিল হয়ে গেছে উচ্চ আদালতে।
সুপ্রিম কোর্ট গত ১ আগস্ট এই মামলার যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ  করে। এতে শাসনব্যবস্থা, সংসদ নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে নানা মন্তব্য এসেছে।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিএনপি সরকারের পদত্যাগ দাবি করেছে। আর এই রায়ে ভীষণ ক্ষুব্ধ হয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে এই রায় নিয়ে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রকাশ্যে বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিল হলেও আবার তা পাস করা হবে। প্রয়োজনে বারবার পাস করা হবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ