বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

ভুলভাবে বক্তব্য উপস্থাপন না করার আহ্বান প্রধান বিচাপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্য  ভুলভাবে উপস্থাপন না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, ‌‌‘আপনাদের কাছে আমার একটা আবেদন। আমি প্রকৃতপক্ষে কোনো ‘ইয়ো’ করি না। আপনারা আমাকে অনেক ‘ইয়ো’ করছেন। কিন্তু একটুও মিসকোট করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি কোর্টে যা বলি তার কিছু ‘ডিস্ট্রোটেড ইয়ো’ করা হয়। এতে আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা যাতে আমাকে না পড়তে হয়।’

‘আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনো কিছু বলা সম্ভব না। তবে বিচারক হিসেবে কোনো মামলার শুনানির সময় আইনজীবীকে একটা প্রশ্ন করতে পারি। এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কি কারণে কোন উদ্দেশ্যে না বুঝে এটা (উদ্ধৃত) করাটা অনেক সময় ভুলভ্রান্তি হতে (সৃষ্টি করতে) পারে। এটা একটু খেয়াল করবেন।’

আইনজীবীদের আরো পেশাদারিত্বের পরিচয় দেয়ার আহ্বান জানিয়ে আইনজীবী এবং বিচারকদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বিষয়ে কয়েকটি উদাহরণ তুলে ধরেন প্রধান বিচারপতি।

এসময় সর্বোচ্চ আদালতসহ দেশের সব আদালতের বিচারকদের আরও দায়িত্বশীল হতে আহ্বান জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ