বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে শুক্রবার বাংলাদেশে প্রবেশের পর নাফ নদীর প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে বসে আছে সহায় সম্বলহীন কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম।

মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে সহিংসতার পর পর বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে তারা। তবে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে আসা ১৪৬ জন রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে ২৪টি পুলিশ পোস্টে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য সহ অন্তত ৭১ জন নিহত হয়েছে।  এই ঘটনায় আবারো রাখাইন জুড়ে নির‌্যাতিত হচ্ছে মিয়ানমারের সংখ্যালঘু এই মুসলিম সম্প্রদায়।

উখিয়ার স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যায়। এরপর শুক্রবার ভোর থেকে সীমান্তে রোহিঙ্গাদের চাপ বাড়তে থাকে। রহমত বিল থেকে শুরু করে কয়েক কিলোমিটার এলাকায় নাফ নদী পেরিয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে।

এদিকে, টেকনাফ ছাড়াও উখিয়ার কুতুপালং এবং বালুখালী নতুন বস্তিতে অন্তত ৬ হাজার রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে বলে দাবি ক্যাম্প নিয়ন্ত্রকারীদের। নতুনভাবে রোহিঙ্গাদের ওপর অত্যাচার, নির্যাতনের আশঙ্কায় এসব এলাকা থেকে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ