শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সিলেট বিভাগের ৮ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ৮টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী ঐক্যজোট। ২৫ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় ইসলামী ঐক্যজোটের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর আহবায়ক মাওলানা আব্দুল মুতিন ধনপুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন সিলেট-১ (সিলেট সদর- কোম্পানীগঞ্জ) আসনে মাওলানা আব্দুল মুতিন ধনপুরী, সিলেট-২ (বিশ্বণাথ-বালাগঞ্জ- ওসমানীগঞ্জ) আসনে আ.ক.ম এনামুল হক মামুন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ- বালাগঞ্জ একাংশ) আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ডাঃ হাবিবুর রহমান, মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ একাংশ) আসনে মাওলানা আছলাম রহমানী, হবিগঞ্জ-১ (হবিগঞ্জ-বাহুবল) আসনে শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে মাওলানা ক্বারী আবু ইউসুফ চৌধুরী, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে সৈয়দ আব্দুল আউয়াল তারাপাশী এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভপুর) আসনে মাওলানা মকবুল হোসেন।

প্রার্থীদের হিসেবে নাম ঘোষণা করেন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী। সভায় সিলেট বিভাগের জেলা, উপজেলা, পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ