বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

হজক্যাম্পে হজযাত্রীদের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজ এজেন্সিগুলোর দায়িত্বহীনতার কারণে বহু লোক প্রস্তুতি নেওয়ার পরেও হজে যেতে পারছেন না। এছাড়া অনেকেই টাকাপয়সা দিয়ে প্রতারিত হয়েছেন। এসব অভিযোগে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বিক্ষোভ করছে আটকে পড়া হজযাত্রীরা।

আজ শনিবার বেলা দুইটার দিকে বিক্ষোভ শুরু করে তারা। বিক্ষোভ মিছিলে এজেন্সির মালিকদের বিচার ও হজে যাওয়ার নিশ্চয়তার দাবি করেন হজযাত্রীরা

এ বিষয়ে আজ সকালে হজ পরিচালকের কার্যালয়ে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, যেসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তারা যদি দুই দুনের মধ্যে হজযাত্রী পাঠানোর ব্যবস্থা না নেয়, তাহলে জিডি থেকে মামলা করা হবে।

এ বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন। তবে ৯৫১ জনের পাসপোর্ট শেষ দিনেও জমা হয়নি। এ হিসেবে এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন। আর এর মধ্যে গতকাল পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৭৩০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এদিকে আজ শনিবার শেষ হচ্ছে বিমানের হজ ফ্লাইট। আর সোমবার শেষ হবে সৌদি এয়ারলাইনসের হজ ফ্লাইট।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ