বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কক্সবাজারের টেকনাফে পুকুরে ডুবে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম করিম উল্লাহ (১৫)। সে বড়ডেইল হোসাইনিয়া ফয়জুল উলুম মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র।

ধারণা করা হচ্ছে, রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত করিম উল্লাহ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার আমির হোছাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও মাদরাসার পরিচালক মুফতি কিফায়তুল্লাহ শফিক জানান, ঈদুল আজহা উপলক্ষে সকাল ১০টায় মাদরাসা ছুটি ঘোষণা করা হয়। ছাত্ররা নিজেদের কাপড় চোপড় ও থালা বাসন পরিষ্কার করতে মাদরাসার পুকুরে যায়।

ধারণা করা হচ্ছে করিম উল্লাহও কোন এক সময়ে পুকুরে থালা বাসন ধুতে যায়। অপর একজন ছাত্রও পুকুরে গেলে নিহতের স্যান্ডেল ও থালা বাসন পুকুর ঘাটে পড়ে থাকতে দেখে শিক্ষকদের খবর দেয়।

পরে শিক্ষক ও ছাত্ররা পুকুরে খুঁজাখোঁজি করে করিম উল্লাহকে উদ্ধার করে এবং টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইসমাইল আজাদ মৃত ঘোষণা করেন। তার মাথায় ও পিঠে সামান্য আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ