বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

মিয়ানমারে গণহত্যা বন্ধে বাংলাদেশকেই নেতৃত্ব দিতে হবে: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী আবারো মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধে লিপ্ত হয়েছে। রাখাইন রাজ্য মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

নেতৃদ্বয় বলেন, জলবায়ু সংকটসহ বৈশ্বিক বিভিন্ন সংকটে বাংলাদেশ যেভাবে নেতৃত্ব দিয়েছে তেমনি মিয়ানমারে রোহিঙ্গা সমস্যা সমাধানে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশকে।

কারণ বিশ্বের সর্বাধিক রোহিঙ্গা শরনার্থী বাংলাদেশেই আশ্রয় নিয়েছে।যাদের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা যোদ্ধাদের ‘বাঙালি সন্ত্রাসী’ আখ্যা দিয়ে চরম ঔদ্বত্য প্রদর্শন করেছে। বিষয়টিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বিবেচনা না করে জাতিসংঘ-ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করে সমস্যা সমাধান করতে হবে বাংলাদেশকেই।

এ সময় নেতৃদ্বয় মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনা করে বলেন, গত কয়েকদিনের অব্যাহত সহিংসতায় আবারো প্রায় শতাধিক মানুষ নিহত ও সহস্রাধিক আহত। মানবতাবাদী সংস্থাগুলো এক্ষেত্রে নিরব ভূমিকা পালন করছে। জাতিসংঘ শুধু উদ্বেগ জানিয়ে দায় এড়াতে চাচ্ছে।

বিবৃতিতে তারা মিয়ানমারে অব্যাহত মুসলিম গণহত্যার প্রতিবাদে আগামী ৩০ আগস্ট’১৭ বুধবার, বিকাল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে ‘বিক্ষোভ মিছিল’র কর্মসূচি ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ