বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

সরকার মুসলিম বিরোধী বলেই রোহিঙ্গাদের ঢুকতে দিচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের একটাই অপরাধ, তারা মুসলিম। জিয়াউর রহমানের শাসনামলে রোহিঙ্গারা নির্যাতিত হয়ে বাংলাদেশে এসেছে। তখন তিনি তাদের থাকতে দিয়েছেন, খাবার দিয়েছেন, ওষুধ দিয়েছেন। কিন্তু বর্তমান সরকার মুসমিলবিরোধী হওয়ায় রোহিঙ্গাদের ঢুকতে দিচ্ছে না।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। অপরাজেয় বাংলা নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ সময় রিজভী আহমেদ বলেন, একদিকে সাগর, অন্যদিকে শয়তান (মিয়ানমারের সেনাবাহিনী)। নির্যাতিত রোহিঙ্গা মুসলিমরা কোথায় যাবেন?

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনার দলে কোনও জনগণ নেই। আছে ছাত্রলীগ, আইনশৃঙ্খলা বাহিনী ও যুবলীগ। এছাড়া সাধারণ জনগণ আপনাদের দলে নেই।

তিনি বলেন, যারা অপহরণ করে, গুম করে তাদেরই আদালতে তারা প্রধান বিচারপতির (সুরেন্দ কুমার সিনহা) বিচার করতে চায়।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে রিজভী বলেন, জনগণ আপনাদেরকে তেজ্য করেছে। তারা আপনাদের বিরুদ্ধে একটি কাঠগড়া নির্মাণ করেছেন। যা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন না। সেই কাঠগড়া হচ্ছে জনগণের হৃদয়ে। সেখানে তাদেরই বিচার হবে, যারা পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে দেশে সন্ত্রাসের রক্তাক্তগৃহ রচনা করেছেন। প্রধান বিচারপতির সে আদালতে বিচার হবে না।

রোহিঙ্গাদের আর জায়গা দেয়া সম্ভব হচ্ছে না: কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ