বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

১৫ সেপ্টেম্বর দেশে ফিরছেন খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুই মাস লন্ডনে অবস্থান করার পর আগামী ১৫ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

১৪ সেপ্টেম্বর লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন খালেদা জিয়া। ১৫ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। পরদিন বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। লন্ডন পৌঁছার পর থেকে বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

খালেদা যুক্তরাজ্য যাওয়ার পর থেকেই পরিবারকে একান্ত সময় দিচ্ছেন। দেড় মাসের মতো সেখানে অবস্থান করলেও এখন পর্যন্ত এক দিনই প্রকাশ্যে এসেছেন তিনি।

আগস্টের শুরুর দিকে লন্ডনে একটি সুপার শপে ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ জোবায়দা রহমানকে নিয়ে তাকে একটি পণ্য যাচাই করতে দেখা গেছে।

৯ আগস্ট লন্ডনের মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার চোখে অস্ত্রোপচারের কথা জানান তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, ১০ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের চোখ ও হাঁটুর চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ আছে। ওইদিন চিকিৎসা শেষেই দেশের ফেরার তারিখ অানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ