বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

আনিসুল হকের জ্ঞান ফিরতে লাগতে পারে ৪০ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের জ্ঞান ফিরতে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই সময়ে আইসিইউতে ভেনটিলেশনে রেখেই চিকিৎসা দেয়া হবে তাকে। মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনিসুল হকের রোগটি বিরল। তাই লাইফ সাপোর্টে রেখেই ধীরে ধীরে তার চিকিৎসা চলবে। এছাড়া ভেনটিলেশনের মাত্রা শতকরা ১০ ভাগে রাখা হয়েছে, যেন মেয়র নিঃশ্বাস নিতে নিজের শরীরকেও ব্যবহার করতে পারেন। মেয়রের অর্গানগুলো কাজ করছে। এজন্য চিকিৎসকরা আশা করছেন তিনি সুস্থ হয়ে উঠবেন, তবে সময় লাগবে।

আনিসুল হকের পারিবারিক সূত্রের বরাত দিয়ে মিজানুর রহমান এসব তথ্য জানালেও লন্ডনের কোনো সূত্রে তা নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য গত শুক্রবার রাতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে নাদিম কাদীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবারের বরাতে জানানো হয়েছিল, আনিসুল হকের অবস্থা স্থিতিশীল রয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ