বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

রোহিঙ্গা শুধু মুসলিম না, তারা মানুষও: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি একদলীয় শাসনের অভিযোগ করে বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা আবারো শপথ নিচ্ছি। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে দেবো না। বাংলার জনগণ তা হতে দেবে না। এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর, এ কথা বলেন তিনি।

রোহিঙ্গা মুসলমানদের সহায়তা করতে সরকারের প্রতি আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের মানবিক দিক থেকে বিবেচনা করে সহায়তা করুন। তারা শুধু মুসলমান না, তারা মানুষও। তাদের ওপর যে অত্যাচার মিয়ানমার সরকার করছে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সমস্যা সমাধান করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ