বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

শোলাকিয়ায় বাড়তি নিরাপত্তা, নামাজ পড়াচ্ছেন না আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। আগামীকাল সকাল ৯ অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত।

আগামীকাল ১৯০তম ঈদ জামাতে ইমামতি করবেন শহরের মারকাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান। আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ হজে থাকায় তার অনুপস্থিতিতে নামাজ পড়াবেন তিনি।

মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ভৈরব ও ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দু’টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে রেলওয়ে।

গত বছরের ঈদুল ফিতরে শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এবার প্রশাসন বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনস্তরের নিরাপত্তায় থাকছে র‌্যাব-পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি। ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। মেটাল ডিটেক্টরে দেহ তল্লাসীর পর নির্ধারিত গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়া হবে মুসল্লিদের।

আড়াই’শ বছর আগে শোলাকিয়া ঈদগাহ প্রতিষ্ঠা করেন শহরের হয়বতনগর সাহেব বাড়ির লোকজন। প্রায় ৭ একর আয়তনের এ মাঠে প্রতি বছর ঈদের সময় দেশ-বিদেশের লাখো মুসল্লি ঈদের জামাত আদায় করেন।

তবে কুরবানির আনুষ্ঠানিকতার কারণে ঈদুল আযহায় মুসল্লি সমাগম কম হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ