বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

ঢাকা উত্তর সিটির জন্য প্যানেল মেয়র ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নির্বাচিত মেয়র আনিসুল হক অসুস্থ ও দেশের বাইরে থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্যানেল মেয়র মনোনীত করেছে সরকার।

উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ওমসান গনিকে প্যানেলে এক নম্বর সদস্য করে তিন সদস্যের প্যানেল মনোনয়ন দিয়েছে সরকার।

সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীত মেয়াদের তালিকা প্রকাশ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক বলেছেন, স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন অনুযায়ী স্থানীয় সরকারের কোন স্তরে এর ব্যতিক্রম হলে সে ক্ষেত্রে সরকার প্যানেল মনোনয়ন করতে পারে। এ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ তিন সদস্যের প্যানেল মনোনয়ন দিয়েছে।

প্যানেল মেয়র হিসাবে মনোনীত অন্য দুইজন হলেন- ৪ নম্বর ওয়ার্ডের মো. জামাল মোস্তফা এবং সংরক্ষিত নারী আসনের ( ৩১, ৩২ ও ৩৪) ওয়ার্ডের বেগম আলেয়া সরোয়ার ডেইজী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ