বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

২৪ ঘণ্টায় আরো ৩৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের থেকে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত ২৫ আগস্ট রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত জাতিসংঘের হিসেবানুযায়ী ১ লাখ ২৩ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে।

গত ২৫ আগস্ট রোহিঙ্গা জঙ্গিদের পুলিশ পোস্টে হামলার পরে জনগোষ্ঠীর উপর এই নিপীড়ন নেমে আসে। জঙ্গি হামলার পরে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে ‘জঙ্গি’ দমনে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। আর এর ফলে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে বাংলাদেশ সীমান্তে। এর আগে গত অক্টোবরের সহিংসতার সময় আরো ৮৫ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছিল বাংলাদেশে।

রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছে, সেনাবাহিনী ও বৌদ্ধদের একাংশ তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, তাদের হত্যা-ধর্ষণের শিকার হতে হচ্ছে যার মূল উদ্দেশ্য রাখাইন থেকে তাদের উৎখাত করা। মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, যেসব রোহিঙ্গারা বেসামরিক জনগণের উপর হামলা করচে তাদের বিরুদ্ধে লড়াই করছে তারা।

এদিকে মঙ্গলবার রোহিঙ্গা শরনার্থীদের স্রোত সামাল দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতোমধ্যে ওই এলাকায় ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোহিঙ্গার স্রোতের সঙ্গে কত কিছু ঢুকে পড়েছে তা আমরা এখনও জানি না। বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ