রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮


আবারও রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১০ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

এর আগে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত রোহিঙ্গাবাহী ১১টি নৌকা নাফ নদী ও সাগরে ডুবে যায়। গত ২৯ আগস্ট রাত থেকে এ পর্যন্ত নৌকাডুবির ঘটনায় প্রায় ৮৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হলো।

পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার টেকনাফের বিভিন্ন উপকূল থেকে মোট ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উপকূল থেকে অসুস্থ অবস্থায় এক রোহিঙ্গাকে আজ উদ্ধার করার পর মারা যান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ