শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

১২ টন ত্রাণ নিয়ে চট্টগ্রামে মালয়েশিয়ার সামরিক বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য একটি ত্রাণবাহী সামরিক বিমান পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। বিমানে  ১২ টন ত্রাণ রয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দেশটির একটি সামরিক এয়ারবাস চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। খবর এনটিভির

মালয়েশিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট ফোর্স হেডকোয়ার্টার্সের চিফ অব স্টাফ ও ভাইস অ্যাডমিরাল দাতো পালোয়ান হাজি মোহাম্মদ আদিব বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমানের হাতে ত্রাণসামগী তুলে দেন।

এ সময় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা, বিমানবাহিনীর চট্টগ্রামের এয়ার কমোডর মোহাম্মদ মোরশেদ হাসান সিদ্দিকী, শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক ও এয়ার কমোডর রিয়াজুল কবির উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রীর মধ্যে চাল, খেঁজুর, বিস্কুট, তোয়ালে ও প্রসাধনসামগ্রী আছে।

হাজি মোহাম্মদ আদিব সাংবাদিকদের জানান, তাঁরা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণের প্রথম চালান নিয়ে এসেছেন।

কাল রোববার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হবে। তারা রোহিঙ্গাদের জন্য চিকিৎসক, চিকিৎসাসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাতে প্রস্তুত আছেন।

জেলা প্রশাসক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যেসব ত্রাণ এসেছে সেগুলো বিভাগীয় কমিশনারের মাধ্যমে কাল রোববার সীমান্ত এলাকায় অবস্থানরত রোহিঙ্গাদের কাছে বিতরণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ