শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদে ফিরতে দিন, ওআইসি সম্মেলনে রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাজাখাস্তানের রাজধানী আস্তানায় চলমান ওআইসির শীর্ষ সম্মেলনে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার ইসলামী রাষ্ট্রগুলোর শীর্ষ সংগঠন ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে তিনি এ আহবান জানান।

রাষ্ট্রপতি বলেন, রোহিঙ্গাদের সুরক্ষার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। নাগরিকত্বের অধিকারসহ সব ধরনের অধিকার থেকে তারা বঞ্চিত। এই জনগোষ্ঠী অস্তিত্বের সঙ্কট, নিষ্ঠুরতা এবং উৎখাতের শিকার।

আবদুল হামিদ বলেন, হাজারে হাজারে রোহিঙ্গা সীমান্ত পার করে ঢুকে পড়ায় বাংলাদেশ এ সমস্যায় সরাসরি আক্রান্ত। বাংলাদেশ একমাত্র মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছে। এই সমস্যাকে এমনভাবে সমাধান করতে হবে, যাতে রোহিঙ্গারা নিজের ভূমি রাখাইনে নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে ফিরে গিয়ে থাকতে পারে।

এদিকে প্রযুক্তি সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি এ সময় বাংলাদেশে আসা শরণার্থীদের মিয়ানমার সীমান্তের অংশে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি ‘সেইফ জোনে’ আশ্রয়ের ব্যবস্থার জন্য আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহবান জানান।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের একটি জায়গায় আশ্রয় দেয়ার জন্য উপযুক্ত স্থান খুঁজছে বলে বৈঠকে এরদোগানকে জানিয়েছেন রাষ্ট্রপতি।

এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য ফোন করায় এবং তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বাংলাদেশ সফর করায় ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

একইসঙ্গে রোহিঙ্গাদের বিষয়ে ওআইসির চলমান সম্মেলনে একটি বিশেষ অধিবেশনের আয়োজন করার জন্যও তুর্কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ