বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

মিয়ানমারের সব পণ্য বর্জন করতে হবে: মাওলানা ইসমাঈল নূরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের সব পণ্য বর্জন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী। তিনি বলেন, রোহিঙ্গা গণহত্যা বন্ধে বাংলাদেশসহ বিশ্বকে বার্মিজ পন্য বর্জন করতে হবে এবং মায়ানমারের সাথে সকল সম্পর্ক বন্ধ রাখতে হবে।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও কানযরে রোহিঙ্গা মুসলমানদের সাহায্য দেয়ার সময় এসব কথা বলেন।

মাওলানা নূরপুরী বলেন, বিশ্বব্যাপী প্রতিবাদ হতে থাকলেও মায়ানমার সরকার আরকানের মুসলমানদের হত্যা ধর্ষণ, ঘর-বাড়ি জালিয়ে দেয়া অব্যাহত রেখে দেশ ছাড়তে বাধ্য করছে। তাই মুসলিম বিশ্বকে মায়ানমারে সৈন্য পাঠিয়ে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ নামতে হবে।

তিনি মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে যারা বাংলাদেশে এসেছে তাদের আশ্রয়সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশ্ব মুসলমানদের প্রতি উদাত্ত আহবান জানান।

তিনি ভারত ও চিনকে মানবতার পক্ষে অবস্থান নেয়ার আহবান জানান। অন্যথায় বিশ্বের দরবারে দেশদুটি মানবতা বিরোধী হিসেবে চিহ্নিত হবেন।

উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার সময় আরও উপস্থিত ছিলেন বি-বাড়ীয়া জামিআ আশরাফিয়ার প্রিন্সিপাল মুফতী দ্বীন মোহাম্মদ, পুটির কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা ইয়াকুব উসমানী, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা কফির উদ্দীন মানিক, হাফেজ মাওলানা শামসুল হক প্রমূখ। কর্মসূচী শেষে প্রতিনিধিদল হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাত করে রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ