মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’

আসছে ব্যাটারি বিহীন মোবাইল ফোন! লাগবে না চার্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মোবাইলের চার্জ নিয়ে ‍চিন্তার শেষ নেই। দ্রুত ফুরিয়ে যাচ্ছে চার্জ। কোথাও গেলে সঙ্গে লাগবে পাওয়ার ব্যাংক। ইত্যাদি হিসাব পাল্টে যাচ্ছে শিগগির।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল প্রকৌশলী তাই জানিয়েছেন। কারণ, তাঁরা তৈরি করে ফেলেছেন বিশ্বের প্রথম ব্যাটারিবিহীন মোবাইল।

ব্রিটিশ গণমাধ্যম টেকরাডারও জানাচ্ছে, প্রকৌশলীদের একটি দল সম্পূর্ণ ভিন্ন একটি রাস্তা বেছে নিয়েছে মোবাইলের প্রয়োজনীয় শক্তি জোগান দেওয়ার জন্য। তাঁরা এমনভাবে মোবাইলটির নকশা করেছেন যে এটি আশপাশের রেডিও সিগন্যাল বা আলোকতরঙ্গের সাহায্যে নিজেকে চার্জ করে নিতে পারবে।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের পল জি এলেন স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক এবং গবেষণাপত্রের সহলেখক শ্যাম গোল্লাকোটা বলেন, ‘আমরা এমন একটি মোবাইল তৈরি করছি, যার শক্তি খরচের পরিমাণ একেবারে শূন্যের কোঠায়।’

মোবাইলটিতে এমন একটি ডিভাইস ব্যবহার করা হচ্ছে, যা মোবাইলের জন্য পরিবেশ থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করবে। আশপাশের রেডিও সংকেত সংগ্রহ করার জন্য ডিভাইসটিতে একটি অ্যান্টেনা থাকার পাশাপাশি সৌরশক্তি সংগ্রহের জন্য চালের মতো ক্ষুদ্র একটি সৌর প্যানেলও থাকবে। আর এ কাজ করার জন্য ডিভাইসটির শক্তি খরচের পরিমাণ মাত্র ৩ দশমিক ৫ মাইক্রোওয়াট।

গোল্লাকোটা বলেন, ‘একটি ডিভাইস, যেটা নিজে খুবই অল্প শক্তি খরচ করবে, আবার গোটা মোবাইলকে চালানোর মতো শক্তিও সরবরাহ করবে। এ দুটি দিক মাথায় রেখে আমাদের ডিভাইসটির নকশা করতে হয়েছে।’

গত ১ জুলাই ‘প্রসিডিং মেশিনারি অন ইন্টারঅ্যাকটিভ মোবাইল, ওয়্যারেবল অ্যান্ড ইউবিকুইটাস টেকনোলিজ’ শিরোনামে একটি জার্নালে এ-সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ