বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

রোহিঙ্গারা কি আ'লীগের আত্মীয় যে বিএনপি ত্রাণ দিতে পারবে না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি কেন রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারবে না, রোহিঙ্গারা কি আওয়ামী লীগের আত্মীয় যে শুধু তারাই ত্রাণ দিবে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বন্ধের’ দাবিতে তারেক জিয়া সাইবার ফোর্স নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা খানমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, রফিক শিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ মণ্ডল, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়ে আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসক যা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তারা যে কায়দায় বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন করছে, ঠিক একই কায়দায় কক্সবাজারে বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়েছে।’

এসময় রোহিঙ্গারা শরণার্থী শিবিরে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

এদিকে নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে বিজিবি ও কোস্টগার্ড ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা তাবু টানিয়ে চাঁদা নিচ্ছে। রোহিঙ্গা নারীদের গায়ের গহনা খুলে নিচ্ছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ