শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

রোহিঙ্গা ইস্যুতে সুশীল সমাজের নীরবতা খুবই লজ্জাজনক: এইচটি ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের ঘটনায় সারা বিশ্ব যখন নিন্দামুখর তখন দেশের সুশীল সমাজের নীরবতা খুবই লজ্জাজনক।

চ্যানেল ২৪ নিউজের সঙ্গে কথোপকথনে তিনি এ কথা জানান।

এইচ টি ইমাম বলেন, ‘সুশিল সমাজের উচিৎ রোহিঙ্গাদের পক্ষে কথা বলা। কেউ গুম হয়ে গেলে হুট করে তারা নানান কথা বলার জন্য তৈরি থাকেন। কিন্তু দেশের এত বড় একটা সমস্যা যাচ্ছে তা নিয়ে আমি দেখছি না কেউ কোন কথা বলছে। তাদের একটি বিবৃতিও চোখে পড়ছে না।’

এইচ টি ইমামের মতে, এর আগেও মিয়ানমার সরকারের কারণে রোহিঙ্গারা এদেশে এসেছে। আর আলোচনার মাধ্যমে ফেরতও নিয়েছে মিয়ানমার। তবে এবারের বিষয়টি গভীর ষড়যন্ত্রের।

তিনি বলেন, ‘যেভাবেই হোক বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত একত্রে মিলে সমস্যাটা সমাধান করা যায়। কারণ ভারত সীমান্তেও এমন সমস্যার অংশ আছে।’

সুশীল সমাজের নীরবতা দ্বীচারিতা ছাড়া কিছুই না, উল্লেখ করে রোহিঙ্গা প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এরা এই দেশের মানুষদের নিয়ে বেশি কিছুও বলতে পারে না, আবার দেশের স্বার্থেও কোন কথা বলে না।

ভিডিও

https://www.youtube.com/watch?time_continue=63&v=fmM48kt0auM


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ