বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন হেফাজত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি হস্তান্তর করেছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল স্মারকলিপি হস্তান্তর করেন।

প্রতিনিধি দলের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিয়ানমার দূতাবাসের কাছে আমাদের দাবিসম্বলিত স্মারকলিপি তুলে দিয়েছে।’

তিনি আরও জানান, ‘গুলশান জোনের পুলিশের উপ-কমিশনার এস এম মোস্তাক আহমদের নেতৃত্ব দূতাবাসের একটি প্রতিনিধি দল স্মারকলিপি গ্রহণ করেন। দূতাবাস প্রতিনিধিদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন আল্লামা নূর হোসাইন কাসেমী।’

প্রতিনিধি দলে আরও ছিলেন, ‘মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল করীম, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুনীর হোসাইন।

উল্লেখ্য, আজ হেফাজতের ইসলাম বাংলাদেশ তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বায়তুল মোকাররম সমাবেশে শেষে দুপুর ১২ টায় পল্টন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিয়ানমার দূতাবাসের দিকে রওনা দেন। পথে শান্তিনগর পৌঁছলে পুলিশ বাধা দেয়। এরপর হেফাজতে ইসলামের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি পেশ করতে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ