মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

সূর্যের হাসি ক্লিনিকে ২৪ রোহিঙ্গা নারীর ফ্রি ডেলিভারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : টেকনাফের  হ্নীলায় সুর্যের হাসি নামের একটি ক্লিনিকে গত ২১ দিনে ২৪ জন রোহিঙ্গা নারীর বিনামুল্যে ডেলিভারী সেবা দেয়া হয়েছে বলে জানা গেছে।

ক্লিনিকে  ডেলিভারী সেবা নেয়া রোহিঙ্গা মা এবং শিশুরা সুস্থ অবস্থায় ক্লিনিক ত্যাগ করেছেন। তাছাড়া উক্ত ২১ দিনে ৫৮৭ জন সাধারণ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে বিভিন্ন সেবা প্রদান করেছে ক্লিনিকটি। টেকনাফের স্থানীয় একটি সংবাদ মাধ্যম  সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার অজয় কুমার চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

টেকনাফের হ্নীলা মৌলভী বাজার সূর্যের হাসি ক্লিনিকটির অবস্থান টেকনাফ-কক্সবাজার প্রধান সড়ক সংলগ্ন। তাছাড়া সীমান্তের নাফ নদীর অতি নিকটে। মিয়ানমারের রাখাইন প্রদেশ হতে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে পথিমধ্যেই সন্তান সম্ভাবা রোহিঙ্গা নারীদের প্রসব বেদনা শুরু হলে পরিচিত এবং স্থানীয়দের সহযোগিতায় নিকটস্থ হ্নীলা মৌলভী বাজার সূর্যের হাসি ক্লিনিকে নিয়ে যান তারা । সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার, প্যারামেডিক, ধাত্রী ও নার্সদের সহায়তায় সুন্দরভাবে ডেলিভারী সম্পন্ন করা হচ্ছে।

ক্লিনিকের ম্যানেজার অজয় কুমার চৌধুরী বলেন, এ পর্যন্ত কোন রোহিঙ্গা প্রসূতীর জঠিলতা পাওয়া যায়নি। ২১ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ক্লিনিকে আসা রোহিঙ্গা ২৪ জন প্রসূতী মা’কে  প্রসব সেবা দেওয়া হয়েছে। তারা সকলেই নিঃস্ব অসহায় হয়ে সূর্যের হাসি ক্লিনিক হতে প্রসব সেবা গ্রহন করেন। সেবা পরবর্তী সকলেই নিজ নিজ ক্যাম্পে চলে যান। এছাড়াও প্রতিদিন রোহিঙ্গা শরণার্থীদের ডেলিভারীসহ সাধারণ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে’।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ