শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আমি এবার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জাতিসংঘে এসেছি; রোহিঙ্গা ইস্যু সমাধান করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে মিয়ানমারে রাখাইনে ধর্ম ও জাতি নিরপেক্ষভাবে সাধারণ নাগরিকদের রক্ষায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

একই সঙ্গে তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী মিয়ানমারে দ্রুত একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। অন্যান্য উদ্যোগও নিতে বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “প্রথমেই মিয়ানমারকে অবশ্যই শর্তহীনভাবে সহিংসতা ও জাতিগত নিধন দ্রুত এবং চিরকালের জন্য বন্ধ করতে হবে।

তিনি মিয়ানমারে জাতিসংঘের তত্ত্বাবধানে বেসামরিক রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গঠনে বাংলাদেশের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন এবং শর্তহীনভাবে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান।

শেখ হাসিনা বিতাড়িত রোহিঙ্গাদের স্থায়ীভাবে ফেরা নিশ্চিত করতে বলেন। তিনি বলেন, “এসব মানুষকে অবশ্যই নিরাপদে ও নিরাপত্তায় সম্মানের সঙ্গে স্বদেশ ফিরতে দিতে হবে।

শেখ হাসিনা বলেন, “আমি সাধারণ অধিবেশনে চতুর্দশবারের মতো এসেছি। কিন্তু এবার আমি এসেছি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আমি ক্ষুধার্ত, উদ্বাস্তু ও আশাহীন রোহিঙ্গাদের দেখে এসেছি, যারা নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা নিজ দেশে জাতিগত নিধনের শিকার হয়েছে, যেকানে তারা কয়েক শত শত বছর ধরে বসবাস করে আসছিল।

শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনকে জানান, বাংলাদেশ বর্তমানে আট লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ