বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দুর্গোৎসবে আলোক সজ্জা কমিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী হিন্দু সম্প্রদায়ের প্রতি দুর্গোৎসবের আলোক সজ্জা কমিয়ে হলেও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কাজেই রোহিঙ্গাদের জীবন বাঁচাতে এদেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতার হাত বাড়িয়েছে। তাই হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, চলতি দুর্গোৎসবের আলোক সজ্জা কমিয়ে হলেও রোহিঙ্গাদের পাশে দাঁড়ান।

তিনি আরো বলেন, 'মিয়ানমারের সামরিক জান্তাদের নির্যাতনের স্বীকার লাখো লাখো নিরীহ মুসলিম বাঙালি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে আশ্রয় নিয়েছেন। এদের জীবন চরম বিপর্যয়ের স্বীকার।'

বুধবার শেরপুরের নকলা পৌরশহরের কালিমাতা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে সমবেত হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী এ সব কথা বলেন।

এ সময় শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ-উল আলম, খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ