রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

প্রধান বিচারপতির দায়িত্বে আবদুল ওয়াহ্হাব মিঞা: বিচার কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আপিল বিভ‍াগের প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার পরপরই পাঁচ বিচারপতির বেঞ্চে কার্যক্রম শুরু হয়।

বিচারপতি সিনহা রাষ্ট্রপতিকে ওই ছুটির বিষয়টি চিঠি দিয়ে জানানোর পর সোমবার রাতেই রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞাকে প্রধান বিচারপতি কার্যভার পালনের দায়িত্বের প্রজ্ঞাপন জারি করে।

বিচার কার্যক্রমের শুরুতে আদালত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশে করে বলেন, আজকে কোর্ট চলবে ১০টা পর্যন্ত।

২৭ আগস্ট থেকে ০২ অক্টোবর পর্যন্ত দীর্ঘ অবকাশের পর মঙ্গলবার সুপ্রিমকোর্ট খুলেছে। এর আগের দিন সোমবার অসুস্থতার কথা জানিয়ে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

জানা যায়, ইতিমধ্যে মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে কার্যক্রম শুরু করেন।

সকাল নয়টা পাঁচ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। বেঞ্চের বাকি সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ