শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আফগান প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা নিকৃষ্টতম কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকে পৃথিবীর নিকৃষ্টতম কাজ হিসেবে উল্লেখ করেছেন বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন  বিদেশী সেনাবাহিনীকে কতোদিন থাকতে হবে সে প্রশ্ন করলে তিনি পরিষ্কার ভাষায় কিছু বলেন নি ।

তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে আফগানিস্তান থেকে হয়ত বিদেশী বাহিনী সরিয়ে নেয়া সম্ভব হবে।

অবশ্য এরপরও দেশটিতে কিছু বিদেশী সেনাকে থাকতে হবে বলে জানান তিনি। তিনি দাবি করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে যুদ্ধের অংশ হিসেবে এ সব বিদেশী সেনাকে দেশটিতে থাকতে হবে।

যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বর্তমানে প্রায় ১৪ হাজার ন্যাটো সেনা রয়েছে। আফগান বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ এবং সহযোগিতার অজুহাতে এ বাহিনী দেশটিতে অবস্থান করছে।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ