রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ছুটি নিলেও বাসাতেই আছেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞা বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহা ছুটিতে তার নিজ বাস ভবনেই আছেন। তবে তিনি কারোর সঙ্গে দেখা করবেন কি করবেন না সেটা তার নিজস্ব ব্যাপার।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এসব কথা বলেন।

সকাল ৯টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর পর বার সভাপতি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'হঠাৎ করেই প্রধান বিচারপতি এসকে সিনহা কোর্ট খোলার প্রথম দিন থেকে এক মাসের ছুটিতে যান। তার শারীরিক অসুস্থতার খবরটি জানতে পেরে আমরা বার নেতৃবৃন্দ ওইদিনই তার বাসভবনে দেখা করতে যাই। কিন্তু আমরা দেখা করতে পারেনি। এছাড়া তার অসুস্থতার খবর নিয়ে নানা গুঞ্জন রয়েছে। আমরাও উদ্বেগ প্রকাশ করেছি। এই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির শারীরিক অবস্থার সঠিক অবস্থা জানার জন্য তার সঙ্গে দেখা করা প্রয়োজন। আদালতের হস্তক্ষেপ কামান করছি।'

বার সভাপতির জবাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, 'আমি জানি তিনি বাসাতেই আছেন। আপনারা আমাদের আদালতের কার্যক্রমে সকল ধরণের সহযোগিতা করবেন।' এসময় বার সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ