রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘জামায়াতের কেউ যেন বিএনপি বা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেউ যেন বিএনপি বা অন্য কোনো দলের নামে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সে বিষয়ে বিধিনিষেধ আরোপ করতে হবে বলেছে জাসদ

রবিবার বিকালে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে এসে এ অভিযোগ করে জাসদ। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল ইসির সংলাপে আসে। আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সভাপতিত্ব করেন।

বর্তমান সংসদীয় আসন বহাল রেখেই একাদশ সংসদ নির্বাচন করার প্রস্তাবসহ ১৭ দফা প্রস্তাব তুলে ধরেছে জাসদ।

জাসদ বলেছে, সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের বিষয়টি আদমশুমারির সঙ্গে সংযুক্ত। একাদশ সংসদ নির্বাচনের আগে নতুনভাবে কোনো আদমশুমারি হচ্ছে না। আমরা মনে করি, দশম সংস নির্বাচনের সংসদীয় আসন বহাল রেখেই একাদশ সংসদ নির্বাচন করতে হবে।

দলছুট সাংসদদের ‘জাসদের’ নামের সঙ্গে সামঞ্জস্য কোনো নামে নতুন দল নিবন্ধনের বিষয়ে পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা আরোপেরও সুপারিশ রয়েছে।

কারো নাম উল্লেখ না করে জাসদের প্রস্তাব হচ্ছে-একটি নিবন্ধিত দলের থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য অনিবন্ধিত দলে যোগদান করলে তা ওই অনিবন্ধিত দলকে রেজিস্ট্রেশনের জন্য কোয়ালিফাই করবে না বলে বিধান যোগ করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ