রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘আত্মশুদ্ধি না থাকায় নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আত্মশুদ্ধি না থাকায় মানুষের নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই জননিরাপত্তা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, রাসূল সা.এর আদর্শ অনুসরণ ও অনুকরণ না থাকায় হিংসা-বিদ্বেষের আগুনে মানুষ জ্বলেপুড়ে ছাই হচ্ছে। সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ে জর্জরিত জাতিকে বাঁচাতে হলে রাসূল সা.-এর অনুপম আদর্শের রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে। নৈতিকতা বিবর্জিত জাতিকে ইসলামের সুমহান আদর্শে ফিরিয়ে আনতে হলে ইসলামী অনুশাসনের বিকল্প নেই।

সোমবার রাজধানীর গোলাপবাগ খেলার মাঠে ২দিনব্যাপ অনুষ্ঠিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা দক্ষিণ জিলার শাখার উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বক্তব্য রাখেন বরেণ্য উলামা-মাশায়েখ, মসজিদের ইমাম ও খতীবগণ।

পীর সাহেব চরমোনাই বলেন, মিয়ানমারের সন্ত্রাসী জঙ্গি বৌদ্ধরা ও সামরিক জান্তারা মুসলমানদের নিশ্চিহ্ন করে দিতে নির্মমতা ও বর্বরতা অব্যাহত রাখছে। নারী-শিশুদের হত্যা করছে। ধর্ষণ করছে মা-বোনদের। এমন নির্মমতা পৃথিবীবাসী আর দেখেনি।

মিয়ানমারের রাখাইনে এখনো সামিরক জান্তারা মাইকিং করে মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে। হাজার হাজার গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছে। মুসলিম বিশ্বকে এ ঘটনা খাটো করে দেখার সুযোগ নেই। নিজেদের অস্তিত্বের জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

‘সরকারের ন্যুনতম খরচ ছাড়াই কওমি শিক্ষার্থীরা দেশ ও মানবতায় অবদান রাখছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ