রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

লেবার পার্টির চেয়ারম্যান ইরানসহ ১০ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিনা অনুমোতিতে সভা করার জন্য লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম থেকে ২০-দলীয় জোটের শরিক এ দলের নেতাকর্মীদের আজ বেলা সাড়ে ১১ টায় গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, লেবার পার্টির ৪০তম বার্ষিক আলোচনাসভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাব মিলনায়তন থেকে বের হন ইরান। এর পরপরই তিনিসহ পাঁচজনকে আটক করা হয়।

পরে বিএনপি কার্যালয় নসিমন ভবনের সামনে থেকে দলটির আরও পাঁচ নেতাকর্মী আটক করে পুলিশ।

ওসি মো. জসীম বলেন, বিনা অনুমতিতে সভা করার দায়ে তাদের আটক করা হয়েছে।  এছাড়াও তাদের বিরুদ্ধে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ