মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্কুল ব্যাগ শিশুর জীবনের বোঝা হচ্ছে না তো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আপনার সন্তানের স্কুল ব্যাগ তার জীবনের জন্য বোঝা হয়ে যাচ্ছে না তো? এমন প্রশ্নের কারণ হলো, চিকিৎসকগণ বলছেন, শিশুর কাঁধের ব্যাগ তার ওজনের ১০ ভাগের বেশি হলে তাতে শিশুর স্বাস্থ ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ভারি ব্যাগ শিশুর মেরুদণ্ডের স্থায়ী ক্ষতি করতে পারে।

এজন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগে অনুমোদিত বই, উপকরণ ছাড়া অন্য কিছু বয়ে আনা নিরুৎসাহিত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা অধিদফতর।

মঙ্গলবার এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের জন্য যে সব বই অনুমোদন করেছে তা পরিবহনে কোন ছেলে-মেয়েদের সমস্যা হওয়ার কথা নয়।

যে সব ছাত্র-ছাত্রী ব্যাগে বই বহন করে বিদ্যালয়ে আসা-যাওয়া করে হাইকোর্টের রায় অনুযায়ী এর ওজন যাতে বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুর ওজনের ১০ শতাংশের বেশি না হয় সে বিষয়ে সতর্ক হওয়া বাঞ্ছনীয়।

পরিপত্রে আরও বলা হয়, ‘ভারি ব্যাগ বহনের কারণে যাতে পিঠে ব্যথা বা সোজা হয়ে দাঁড়ানোর মত সমস্যা দেখা না দেয় সেজন্য অনুমোদিত বই, উপকরণ ছাড়া অন্য কিছু ব্যাগে করে বিদ্যালয়ের বয়ে আনা নিরুৎসাহিত করতে হবে।’

‘এমতাবস্থায় প্রাথমিক স্তরের বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, বিদ্যালয়ের এসএমসি (বিদ্যালয় পরিচালনা পর্ষদ) ও অভিভাবকরা বিষয়টি নিশ্চিত করবেন’ বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপ-পরিচালক, সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এর সকল সুপারিনটেনডেন্টদের দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ