সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেতে চান রাখাইনও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী ২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময়ে তার সঙ্গে কয়েকটি সরকারি দফতর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ থাকবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী নিজেই এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধি দল ২৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

তারা (রোহিঙ্গারা) যাতে না আসে এজন্য একটা পদক্ষেপ মিয়ানমার সরকারকে নেয়ার জন্য অনুরোধ করবো।

মিয়ানমার কবে যাচ্ছেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মিয়ানমার সরকারের অনুরোধে আমি খুব সম্ভবত ২৩ তারিখ (অক্টোবর) মিয়নমার যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, অতিরিক্ত সচিব, বর্ডার গার্ডের (বিজিবি) চিফ (মহাপরিচালক), কোস্টগার্ডের চিফ (মহাপরিচালক), নারকোটিকস ডিপার্টমেন্টের চিফকে (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক) সঙ্গে নিয়ে আমরা যাব।’

তিনি বলেন, আমাদের অমীমাংসিত কিছু এজেন্ডা ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। মূল যে এজেন্ডা, যেটার জন্য আমরা যাচ্ছি সেটা হলো আমাদের দেশে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে তাদের ফিরিয়ে দেয়া। কত তাড়াতাড়ি তাদের (রোহিঙ্গা) আমাদের দেশ থেকে নেয়া হবে সেটাই থাকবে আমাদের মূল এজেন্ডা।’

মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি এ সফরের মাধ্যমে অবস্থার উন্নতি হবে। তারা (রোহিঙ্গারা) যাতে না আসে এজন্য একটা পদক্ষেপ মিয়ানমার সরকারকে নেয়ার জন্য অনুরোধ করব।’

নির্যাতনের শিকার মিয়ানমারে রোহিঙ্গাদের এলাকাগুলো পরিদর্শন করবেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি চাইব, যদি তারা আমাকে অ্যালাউ করে আমি অবশ্যই যেতে চাইব।’