শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফরিদপুরে সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা; ওসি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের নগরকান্দায় সংসদ উপনেতা ও স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন নগরকান্দা থানার ওসি এএসএম নাসিমসহ বেশ কয়েকজন। এ সময় দুটি গাড়িও ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী তার নির্বাচনী এলাকা নগরকান্দায় যাচ্ছিলেন। এ সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে এবং হামলার সময় দূর থেকে গুলির শব্দ শোনা যায়।

পুলিশ দাবি করেছে, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তিনি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাসিম মিডিয়াকে বলেন, ‘আমি নিজে হামলার শিকার হয়েছি। জামাল হোসেনের সমর্থকরা এই হামলা চালিয়েছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ