শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রধান বিচারপতিকে আবারও ছুটি দেয়া হবে: শাজাহান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধান বিচারপতি ছুটি চাইলে তাকে আবারও ছুটি দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতি লিখিতভাবে জানিয়েছেন তিনি অসুস্থ, এজন্য তার ছুটি মঞ্জুর হয়েছে। তিনি চাইলে আবারও ছুটি দেয়া হবে।’
আজ শনিবার জেলার কালকিনিতে মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাইতে অংশ নিয়ে বলেন, ‘সরকারের এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, প্রধান বিচারপতিকে চাপে রেখে ছুটিতে পাঠাতে হবে। এমনকি সরকারের এটা করার কোনো সুযোগও নেই। বিচারপতি লিখিতভাবে যেটি বলবেন, সেটিই গ্রহণযোগ্য।’
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাজাহান হাওলাদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ