শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমানকর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিপুল পরিমাণ স্বর্ণসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী গ্রেফতার হয়েছেন।

শনিবার সকালে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা তাকে আটক করেন। তবে ঠিক কি পরিমাণ স্বর্ণ আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে মালয়েশিয়া থেকে আগত বিজি-০৮৭ ফ্লাইটে আসা বিপুল পরিমাণ সোনার চোরাচালানসহ বিমানকর্মী ওমর ফারুককে আটক করা হয়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার হিসেবে কর্মরত।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওমর ফারুককে বিপুল পরিমাণ স্বর্ণসহ শনিবার ভোরে আটক করা হয়েছে। স্বর্ণের পরিমাণ এখনও হিসাব করা হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ