শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসি’র সঙ্গে সংলাপে বসেছে বিএনপির ১৭ সদস্যের টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) চলমান ধারাবাহিক সংলাপে বসছে বিএনপি

রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছেছে।

গত ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। পরের দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির সংলাপ শেষ হবে।

বিএনপির সূত্র জানায়, দলটি সংলাপে নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে ইসিকে একধরনের ধারণা দেবে। এ ছাড়া নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেয়া, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ম্যাজিস্ট্রেসি (গ্রেফতারি) ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন, গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু জায়গায় সংশোধন আনাসহ বেশ কিছু প্রস্তাব তারা তুলে ধরবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ