রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ব্লু হোয়েল গেম বন্ধের নির্দেশনা চেয়ে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী আলোচিত গেম ব্লু হোয়েল বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আত্মহত্যার প্ররোচনা রয়েছে- এমন অভিযোগ এনে রোববার তিন আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

তিন আইনজীবীর পক্ষে রিটটি দায়ের করেছেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব।

হাইকোর্টের একটি দ্বেত বৈঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। তবে কবে শুনানি অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত গেম ব্লু হোয়েল সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশে।

ইতোমধ্যে বাংলাদেশের কয়েকটি জায়গায় ব্লু হোয়েল গেম খেলে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছেন এমন কয়েকজন তরুণকে সনাক্ত করা হয়েছে। তাদেরকে পুলিশি হেফাজতেও নেয়া হয়েছে।

তবে আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেয়া এমন গেমের প্রভাব সত্যিই বাংলাদেশে আছে কিনা এ বিষয়টি এখনো তদন্তাধীন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর- পুলিশি তদন্ত ও গবেষকদের সিদ্ধান্ত— ব্লু হোয়েলের অস্তিত্ব প্রমাণ করা কঠিন। তারা এ ধরনের গেমের কোনো অস্তিত্ব পাননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ