শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ব্লু হোয়েল গেম ও রাতে ইন্টারনেটের বিশেষ প্যাকেজ বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের মধ্যে ব্লু হোলেয় গেমটির সব লিংক এবং রাত্রিকালীন ইন্টারনেটের বিশেষ প্যাকেজ বন্ধের নির্দেশ দিয়েছেন।

সোমবার দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশসহ রুল জারি করেন।

একই সঙ্গে ব্লু হোয়েলসহ আত্মহত্যায় প্ররোচনাকারী এ জাতীয় সব গেমের লিংক কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি গেমগুলো বন্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি, আইজিপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে রোববার রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. কাউসার, অ্যাডভোকেট নূর আলম সিদ্দিক ও সুব্রত বর্ধন ব্লু হোয়েল বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছেন।

সম্প্রতি রাজধানীতে হলিক্রসের এক ছাত্রী ব্লু হোয়েল গেমস খেলে আত্মহত্যা করেন বলে গুজব ছড়ায়। এর পর দেশের বিভিন্ন স্থানে ব্লু হোয়েল গেমস খেলে আত্মহত্যার চেষ্টাকালে আহত হওয়ার খবর পাওয়া যায়। এসবের পরিপ্রেক্ষিতেই আইনজীবীরা এ রিট করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ