রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

খালেদার আগমনে আলোহীন বিমানবন্দর সড়ক, মোবাইলের লাইট জ্বেলে প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ফিরবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু সন্ধ্যার পর থেকে বন্ধ বিমানবন্দরের সড়কের সব বাতি। তাই সংবর্ধনা দিতে আসা উপস্থিত বিএনপির নেতাকর্মীরা নিজেদের মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বিষয়টির প্রতিবাদ করেছেন। -এনটিভি

আজ বুধবার বিকেলে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান তিনি।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিকেল থেকেই বিমানবন্দর সড়কে ভিড় জমান বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। কিন্তু সন্ধ্যার পর বাতি না জ্বলায় নেতাদের মধ্যে দেখা যায় চাপা ক্ষোভ।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই সড়কের বাতি জ্বলেনি। সাড়ে ৬টার দিকে হঠাৎ আলো জ্বলে। তবে তা মাত্র পাঁচ মিনিটের জন্য বাতি জ্বলে আবান নিভে যায়। এর জন্য সরকারকেই দায়ী করেন এসব নেতাকর্মী। হাতে থাকা মোবাইলের আলো জ্বালিয়ে সড়কেই মিছিল ও স্লোগান দিতে থাকেন তাঁরা।

অনেক নেতাকর্মী মোটরসাইকেলের হেড লাইট জ্বালিয়ে সংহতি প্রকাশ করেন।

৩ মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ