রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মিয়ানমারের ইয়াঙ্গুনে ভয়াবহ আগুন; ধ্বংস হলো বিলাসবহুল হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ব্যাপক অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে একটি বিলাসবহুল হোটেল।

এ ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত দুজন।

ঐতিহ্যবাহী বার্মিজ স্টাইলে তৈরি হোটেলটির একটি বড় অংশ কাঠ ব্যবহার করে তৈরি হয়েছিলো।
এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় একটি স্থাপনা ছিলো।

একটি লেকের পাশে ১৯৯০ এর দশকে তৈরি হয়েছিলো যদিও এর পুরনো অংশটি তৈরি হয়েছিলো ১৯৩০ সালে যেটি ব্রিটিশ আর্মি সদস্যরা ব্যবহার করতো তখন।

স্থানীয় সময় রাত তিনটার সময় আগুনের সূচনা হয় এবং এরপর শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে।
হোটেল থেকে তারা ১৪০জনেরও বেশি অতিথিকে নিরাপদে সরিয়ে নেন।

হোটেলটির একজন মার্কিন অতিথি এডরিয়েনে ফ্রিলট স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, তিনি ফায়ার অ্যালার্ম শুনতে পাননি। যখন হোটেলের লোকজন দরজা ধাক্কাধাক্কি করছিলো তখন তিনি জেগে ওঠেন।

তিনি বলেন, "বুঝলাম কিছু একটা সমস্যা হয়েছে। দরজা খুলে ধোঁয়ার গন্ধ পেলাম"।

পরে হোটেল কর্মচারীদের সহায়তায় তিনি বেরিয়ে আসেন।

হোটেলটি থেকে বের করে আনা অতিথিদের ইয়াঙ্গুনে অন্য একটি হোটেলে রাখা হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোন তথ্য এখনো জানা যায়নি।

হোটেলটির মালিক কর্তৃপক্ষ ঠু গ্রুপের মুখপাত্র টে লেইন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

ঠু গ্রুপের প্রতিষ্ঠাতা বিতর্কিত বার্মিজ ধনকুবের টে যা, তিনি বার্মার সামরিক শাসনের সময় জান্তা সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন।

- বিবিসি বাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ